দিনাজপুর প্রতিনিধি : স্কুলে যাওয়া হলো না প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থী আরমিনার। রাস্তায় দ্রুতগামী মোটরসাইকে তার জীবন কেড়ে নিলো।
রোববার (১৩ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৯টার নিত্যদিনের মত বাইÑখাতা নিয়ে স্কুলে যাচ্ছিল বিরল উপজেলার বুনিয়াদপুর সরকারী প্রথিমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও বুনিয়াদপুর (পঁচাকান্দ) গ্রামের দরিদ্র আইসক্রিম বিক্রেতা আরমান আলীর কন্যা শিশু আরমিনা (৭)। পথে বুনিয়াদপুর আলিম মাদরাসা সংলগ্ন পশ্চিম পাশের রাস্তায় পৌঁলে পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে।
মোটরসাইকেল চালক মেজবাহুল ইসলাম আরমিনাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থলে উপস্থিত বিরল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা মোটরসাইকেলসহ চালক মেজবাহুলকে আটক করে থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোটরসাইকেলসহ চালক মেজবাহুলকে থানায় নিয়ে আসেন।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান, মোটরসাইকেলসহ চালক মেজবাহুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের সুরত হাল রির্পোট তৈরী করে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।