• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কীর্তনখোলা থেকে নার্সিং কলেজছাত্রীর লাশ উদ্ধার

লাশ উদ্ধারবরিশাল : বরিশালে কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনার ৫৭ ঘণ্টা পর কীর্তনখোলা নদীর দপদপিয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের নৌ স্টেশনের সদস্যরা লাশটি উদ্ধার করেন।

নৌ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে আজ সোমবার সন্ধ্যায় কীর্তনখোলা নদীর ফেরিঘাট এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের পর উদ্ধার হওয়া তরুণী বরিশাল নার্সিং কলেজের পুরাতন প্রথম বর্ষের ছাত্রী বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। ওই তরুণী বানারীপাড়া উপজেলার কচুয়া এলাকার মৃত অমল চন্দ্র গাইনের মেয়ে আঁখি গাইন (২০)।

উল্লেখ্য, গত ১২ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টায় বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেয় আঁখি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ