• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

আতিউরের বিদায়, সকালে ঘোষণা

New Rose Cafe, Saidpur

আতাউরসিসি ডেস্ক: রিজার্ভ ব্যাংকের টাকা চুরির ঘটনা মাসব্যাপী গোপন রাখা, দেশজুড়ে সমালোচনা, অর্থমন্ত্রীসহ সিনিয়র মন্ত্রীদের অসন্তোষের মুখে ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগের মধ্য দিয়েই বিদায় নিচ্ছেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সভা স্থগিত হয়ে গেছে। শোনা যাচ্ছে নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থসচিব ড. মোহাম্মদ তারেক নিয়োগ পাচ্ছেন। এ রিপোর্ট লেখার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বৈঠক করছিলেন ড. আতিউর রহমান।

এতোবড় কেলেঙ্কারি ও বিতর্কের মধ্যে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অনুষ্ঠানে যোগদিতে দিল্লী গিয়েছিলেন। সোমবার বিকেলে দেশে ফিরেই তিনি সচিবালয়ে যাবেন এ জন্য অর্থমন্ত্রীসহ কর্মকর্তারা অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি সেখানে যাননি। বাংলাদেশ ব্যাংকেও নয়। সন্ধ্যায় তিনি যান গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

এদিকে দিনে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে তাকে অবহিত না করায় গভর্নরের বিরুদ্ধে অর্থমন্ত্রী নালিশ করেন। এর আগে এতোবড় ঘটনার মধ্যে তাদেরকে অবহিত না করে দিল্লি যাওয়ায় প্রধামনন্ত্রীও নাখোশ হন। মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রীসহ সিনিয়র মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। সেখানেই ড. আতিউরের বিদায় নিশ্চিত হয়।

আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার অর্থমন্ত্রী আতিউরের বিদায় ও নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন।

উৎসঃ   পুর্বপশ্চিম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ