• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

‘আতিউরের পদত্যাগ সততার বিরল দৃষ্টান্ত’

হাসিনাঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কেলেঙ্কারির ঘটনায় সদ্যপদত্যাগ করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগকে নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম।

এহসানুল করিম বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করে পদত্যাগপত্র পেশ করেছেন। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ড. আতিউর  রহমানের এই পদক্ষেপ একটি সাহসী পদক্ষেপ, যা নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এছাড়া প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে ড. আতিউর রহমানের অনেক অবদান রয়েছে উল্লেখ করে বলেন, বিশেষ করে তার (ড. আতিউর রহমান) সময়ে রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংকিং সেবা খাত আরো গতিশীল হয়েছে।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যে সব কর্মকর্তার দায়িত্ব অবহেলায় এ ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাইবার অপরাধের ধারায় ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভের অর্থচুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মামুন অর রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ