• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

নেতাজি পরিবারের পুরনো ছবি মিলল উত্তরপ্রদেশে

নেতাজীআন্তর্জাতিক ডেস্ক: নেতাজি পরিবারের বহু পুরনো ছবি মিলল উত্তরপ্রদেশে৷ হাতে আঁকা নেতাজি পরিবারের বেশকিছু ছবির পাশাপাশি গুমনামী বাবার বাক্সে মিলেছে নেতাজির বাবা জানকীনাথ বোস এবং মা প্রভাবতী দেবীর ছবিও৷
১৯৮২ থেকে ৮৫ সাল পর্যন্ত উত্তরপ্রদেশের ফইজাবাদের রাম ভবনে জীবনের শেষ তিন বছর কাটিয়েছিলেন গুমনামী বাবা৷ অনেকেই মনে করেন এই গুমনামী বাবাই আসলে নেতাজি সুভাষ চন্দ্র বোস৷ ছদ্মবেশে জীবনের শেষ দিনগুলি ফইজাবাদে কাটিয়েছিলেন তিনি৷ গুমনামী বাবার বাক্স থেকেই উদ্ধার হয়েছে নেতাজি পরিবারের ছবি৷ এই ছবিতে নেতাজির বাবা-মা ছাড়াও পরিবারের ২২জন সদস্যকে দেখা গিয়েছে৷
১৯৮৬ সালে রাম ভবনে গিয়েছিলেন নেতাজির ভাই সুরেশচন্দ্র বোসের মেয়ে ললিতা বোস৷ তিনিই এই ছবির সদস্যদের সনাক্ত করেন৷ ওই ছবিতে ছিলেন সুধীরচন্দ্র বোস, সতীশচন্দ্র বোস, শরৎচন্দ্র বোস, সুরেশচন্দ্র বোস, সুনীলচন্দ্র বোস এবং নেতাজি সুভাষচন্দ্র বোস৷ ওই ছবিতে তিন মেয়ের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে জানকীনাথ বোস এবং প্রভাবতী দেবীকেও৷
এখানেই শেষ নয়, প্রথম সারির এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুর্গা পূজা এবং ২৩শে জানুয়ারি গুমনামী বাবাকে বেশকিছু টেলিগ্রাম পাঠিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের বর্ষীয়ান সদস্য পবিত্র মোহন রায়৷ এই টেলিগ্রামগুলিও উদ্ধার করা হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ