• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

বাংলাদেশের সুবিধাবঞ্চিতদের জন্য গাইবেন মোনালি

মোনালীবিনোদন ডেস্ক: ভারতীয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর ঢাকায় আসছেন। তার আসার উদ্দেশ্য অবশ্যই গান। তবে তারচেয়ে বড় একটা কারণ আছে এ তারকার সফরের পেছনে। আর সেটা গানকে সম্বল করেই।
সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য গাইবেন তিনি। তাদের জন্য আয়োজিত কনসার্টে গাইতেই তিনি ঢাকা আসছেন। এ কনসার্টে আরও অংশ নেবেন বাংলাদেশের ব্যান্ড আর্টসেল ও শূন্য।
ইন্টিড্রেটেড ডেভেল্পমেন্ট ফোরামের উদ্যোগে এটি আয়োজন করছে ইন্টিগ্রেডি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এ আগামী ৩০ মার্চ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হবে।
আয়োজনের সমন্বয় করছে, পেজ থ্রি নামের একটি সংগঠন। তারা জানায়, তিনটি ক্যাটগরিতে টিকিট বিক্রয় চলছে। সংগ্রহীত অর্থ সুবিধাবঞ্চিতদের জন্য ব্যয় করা হবে।
মোনালি সর্বশেষ ২০১৪ সালের ২৮ জুলাই ঢাকা এসেছিলেন। ঈদের চাঁদরাতের সে আয়োজনে সরাসরি গেয়েছিলেন আরটিভির স্টুডিওতে।
পশ্চিমবঙ্গের মেয়ে মোনালি ঠাকুর ২০০৬ সালে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর বলিউডের সিনেমার গানেও কণ্ঠ দেন তিনি। গান গাওয়ার পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ