• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

বীরগঞ্জে জাতীয় শিশু দিবস পালিত

New Rose Cafe, Saidpur

Birganj Ralli 2বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন, শিশু সমাবেশ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় থাকবে শিশু সুরক্ষায়’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ বীরগঞ্জ কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোঃ আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) শারমিন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, বীরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ শামিম ফিরোজ আলম প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ