• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উদযাপন

DSCN0303শরীফুল ইসলাম, চাঁদপুর : “শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য ধারন করে বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে শিশু সমাবেশ, বণাঢ্য র‌্যালি এবং জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চাঁদপুর পৌরসভা, চাঁদপুর প্রেসক্লাব, সিভিল সার্জন, জেলা শিক্ষা অফিস, চাঁদপুর সরকারি কলেজসহ সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন একযোগে অঙ্গীকার পাদদেশে পুস্পাস্তক অর্পনের মধ্যদিয়ে শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস পালন।

পরে র‌্যালির উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি  গোলাম কিবরিয়া জীবনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী। আলোচনা শেষে সকাল সাড়ে ৯টায় হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শহরের মূল মূল সড়ক পদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে সমাপ্ত হয়।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান। জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি। জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহের পরিচালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটোয়ারী, তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নুর খান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালী জাতির জন্য মার্চ মাস একটি গুরুত্বপূর্ণ মাস। বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ সৃষ্টি হতো না এ কথাটি চরম সত্যি কথা। আমাদের শুধু জন্মদিবস পালন করলে হবে না, বঙ্গবন্ধুর জীবনি সম্পর্কে আমাদের জানতে হবে। তিনি ছিলেন লাখো মানুষের থেকে আলাদা। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করতে হবে। কিন্তু আমরা আজকে কি করছি বঙ্গবন্ধুর আদর্শ লালন না করে তাকে নিয়ে কুটুক্তি করছি। যারা এসব ধরনে কথা বলেন এখনো সময় আছে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে দেশের জন্য কাজ করুন।

বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু  শখ মুজিবুর রহমান ছোট বেলা থেকেই সংগ্রামী ছিলেন। ছোট বেলা থেকেই এক তৃতীয়াংশ সময় জেলে কাটিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিলেন ২০০০ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধশালী দেশে উপনিত হবে। কিন্তু বঙ্গবন্ধু মৃত্যুর কারনে সেটা আর বাস্তবায়ীত হয়নি। যার কারনে আমরা অন্যদেশ থেকে ৩০ বছর পিছিয়ে রয়েছি। এখন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন। তিনি ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেব গড়ে তুলবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ