• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন |

‘বাংলাদেশ ব্যাংকের ঐতিহ্য পুনরুদ্ধারই প্রথম কাজ’

গভর্ণরঢাকা: বাংলাদেশ ব্যাংকের একটি গৌরবময় ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তা পুনরুদ্ধার করাই প্রথম কাজ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবির।

বৃহস্পতিবার রাতে অর্থমন্ত্রীর আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

নবনিযুক্ত গভর্নর বলেন, ‘রবিবার আমি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করব। একই দিন গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করব। পদত্যাগপত্র ও যোগদানপত্র দুটিই প্রস্তুত আছে। যেহেতু শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন সেহেতু রবিবার আমি সোনালী ব্যাংক থেকে পদত্যাগ করে বাংলাদেশ ব্যাংকে যোগদন করব।’

বাংলাদেশ ব্যাংকের দুজন ডেপুটি গভর্নর না থাকাতে ব্যাংকিং খাতে স্থবিরতা এসেছে।

এ সম্পর্কে তিনি বলেন, অর্থমন্ত্রী আমাকে বলেছেন, সার্চ কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই এ দুই পদে নিয়োগ সম্পন্ন করা হবে।

উল্লেখ্য যে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকার বেশি লোপাটের তথ্য এক মাসের বেশি গোপন রেখে তীব্র সমালোচনার মধ্যে থাকা আতিউর গত মঙ্গলবার সকাল সাড়ে এগারটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে পদত্যাগ করেন।

ফিলিপাইনের ডেইলি ইনকোয়ারারে ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার লোপাটের খবর এলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।

খবরে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি সুইফট মেসেজিং সিস্টেমে হ্যাংকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের ওই অর্থ ফিলিপাইনের একটি ব্যাংকে সরিয়ে ফেলা হয়।

শ্রীলঙ্কার একটি ব্যাংকে আরো ২০ মিলিয়ন ডলার সরানো হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায়। বাংলাদেশ ব্যাংক শুরুতেই বিষয়টি টের পেলেও কর্মকর্তারা তা গোপন রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ