• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬১

বিমানআন্তর্জাতিক ডেস্ক : ৬১ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রোস্তভ অন ডন শহরে শনিবার সকালে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফ্লাই দুবাই এয়ারলাইন্সের বোয়িং ৭৩৮ বিমানটি দুবাই থেকে রাশিয়ায় আসে। এতে ৫৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। দুর্ঘটনায় বিমানের সব আরোহী নিহত হয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি। শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে।

কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কুয়াশা ও প্রবল বাতাসকে দুর্ঘটনার অন্যতম কারণ বলে দায়ী করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ