রাত পৌনে ১টার দিকে রাজধানীর নতুন বাজার এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। ওই পথ ধরে গুলশান-২, মহাখালী এলাকা দিয়ে যাওয়ার পথে বৃষ্টির কবলে পড়তে হয়েছে। একই সময়ে ফার্মগেট এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
কিছু সময় পর রাত সোয়া ১টার দিকে শাহবাগে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে বিদ্যুৎ চমকানোর কথা বলেছেন অনেকে। বারিধারা এলাকায়ও বজ্রপাতের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, হঠাৎ ঝড়বৃষ্টির কারণে রাজধানীতে খেটে খাওয়া মানুষগুলোকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। খোলা আকাশ যাদের ছাদ হঠাৎ বৃষ্টিতে তাদেরকে বেশ নিঃস্ব অবস্থায় দেখা গেছে। ক্লান্তি নিবারণে রিকশায় গা এলিয়ে দেওয়া রিকশাচালকদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে।
এর আগে গত বুধবার (১৬ মার্চ) সকালেও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। মিরপুর এলাকায় বৃষ্টির সঙ্গে শিলা পড়াও খবর পাওয়া যায়।