• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জলঢাকায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

লাশ উদ্ধারসিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় সুবর্ণা রায় (১৫) নামে এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করছেে পুলিশ।

সুর্বনার নানা সুধানন্দ রায় জানায়, তার জামাতা অথাৎ সুর্বনার বাবা মারা যাওয়ার পর  সুর্বনা তার বাড়ীতে থেকে  চাঁপানী বালিকা বিদ্যালয়ের লিখা পড়া করে আসছিল। সে এবার নবম শ্রেণীর ছাত্রী। এক মাস পুর্বে সে জলঢাকায় তার মায়ের  বাড়ীতে আসে। কি কারনে সে আত্মহত্যা করেছে তিনি কিছুই জানেন না।

সুর্বনার মা প্রভাতী রানী জানায় তার মেয়ে একটি ইংরেজী গ্লামার বই কিনে চেয়েছিল। কিন্তু হাতে অর্থ না থাকায় বইটি কিনে দেয়া সম্ভব হয়নি তার পক্ষে। তিনি পারিবারিক কাজে  সকাল ৯টার দিকে  ফুপুর বাড়ী উপজেলার গোলনা কালিগঞ্জে যায়। বাড়িতে সুর্বণা সহ তার অপর দুই সন্তান ছিল। দুপুরে খবর পেয়ে তিনি ছুটে আসেন নিজ বাড়িতে। মা প্রভাতী রানীর ধারনা ওই  বই কিনে দিতে না পারায় হয়তো তার মেয়ে আত্নহত্যা করতে পারে।

অপর দিকে সুবর্ণা রায়ের দাদু প্রবানন্দ রায় জানান, কিছুদিন আগে তারাগঞ্জ উপজেলার লেবুরাম এর সাথে সুবর্ণার বিয়ে ঠিক হয়। কিন্তু ছেলে পক্ষের দাবিকৃত যৌতুক দিতে অপারগতায় ওই বিয়ে ভেঙ্গে যায়।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ দিলওয়ার হাসান ইনাম জানান পরিবারটি অত্যান্ত গরীব। সুর্বনার মা তার মেয়ের লাশ ময়না তদন্ত না করার জন্য  লিখিত আবেদন করলে তাকে লাশ হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর একটি মামলা রেকড করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ