• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

সৈয়দপুর-ঢাকা রুটে বিমানের ভাড়া কমলো

বিমানসিসি নিউজ: জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-সৈয়দপুর-ঢাকা আকাশ পথে ভাড়া কমিয়েছে। আজ শুক্রবার (১ এপ্রিল) থেকে তিন হাজার দুইশত টাকার পরিবর্তে মাত্র দুই হাজার টাকায় মিলছে বিমানের সৈয়দপুর-ঢাকা রুটের টিকিট। বিমান বাংলাদেশের ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু আহমেদ  জানান, কম ভাড়ায় অভ্যন্তরীণ এই রুটে চলাচলের সুযোগ থাকছে ৩০ এপ্রিল পর্যন্ত।

তিনি আরও জানান, রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার তাদের ফাইট ঢাকা থেকে বিকেল ৪টায় ছেড়ে সৈয়দপুরে ৪টা ৫০ মিনিটে পৌঁছাবে এবং সৈয়দপুর থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সোয়া ৬টায়। শনি, সোম ও বুধবার ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে সৈয়দপুরে পৌঁছাবে সকাল ৮টা ২৫ মিনিটে। আর সৈয়দপুর থেকে সকাল ৮টা ৫০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে।

এদিকে, এই রুটে নভো এয়ারে একটি কিনলে আরেকটি টিকিট ফ্রি অফার দিয়ে যাত্রা শুরু করেছে।নভোর এ কার্যক্রম চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। অপরদিকে  ইউএস-বাংলা একই ভাড়ায় যাত্রীদের সুবিধার্থে নিজস্ব বাস সার্ভিস চালু রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ