• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |

চিরিরবন্দরে আবাদী জমিতে পানি সরবরাহে বাধা

দিনাজপুর 1মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর জেলার চিরিরবন্দরের পল্লীতে অবাদী জমিতে সেচের পানি সরবরাহে বাধা ধেয়ায় দেড় একর জমি দীর্ঘতিন বছর ধরে অনাবাদী পড়ে রয়েছে। এতে করে জমি মালিকের ও দেশের দু’লাখ টাকার বেশী ক্ষতি হয়েছে মর্মে অভিযোগ করেছেন ওই জমির মালিক মো. হারুনুর রশিদ ও মো. মামুনুর রশিদ।
এ ব্যাপারে জমির মালিকদ্বয় চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়ার প্রায় এগার দিন পার হলেও অদ্যাবধি কোন ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট প্রশাসন।
চিরিরবন্দর উপজেলার দল্লা (গড়গড়া) গ্রামের মৃত হাজী রিয়াজ উদ্দীনের দুই ছেলে মো. হারুনুর রশিদ ও মো. মামুনুর রশিদ জানান, একই গ্রামের হাজী ছাবেদ আলীর ছেলে মো. আব্দুল মান্নান গ্রামের পূর্ব পাশের নদীতে পানির পাম্প বসিয়ে নিজ জমিতে পানি সেচ দেয় এবং টাকার বিনিময়ে অন্যের জমিতেও পানি সরবরাহ করে। এই প্রকল্পভুক্ত জমির আওতায় হারুন ও মামুনের ৪টি প্লট রয়েছে যার দাগ নং যথাক্রমে ২২৭, ২২৮, ২৩৪ ও ২৫৩ জমির পরিমাণ ১ দশমিক ৫০ একর।
উক্ত আব্দুল মান্নান পারিবারিক কলহের কারণে ও পূর্ব শত্রুতার জের ধরে দু’ভাইয়ের (হারুনুর রশিদ ও মামুনুর রশিদ) জমিতে পানি সরবরাহ করছেন না। অন্য দু’টি প্রকল্প থেকেও পানি সরবরাহে বাধা প্রদান করছেন। এমনকি নদীতে নিজস্ব পাম্প স্থাপন করতেও বাধা সৃষ্টি করছেন। ফলে গত তিন বছর ধরে ওই জমিটি অনাবাদী পড়ে রয়েছে। এতে করে গত তিন বছরে জমির মালিক ও দেশের প্রায় ২ লাখ ১৬ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে মর্মে অভিযোগ করেছেন তারা।
স্থানীয় গ্রামবাসি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান কর্তৃক অনুরোধ জানালেও তিনি পানি সরবরাহ করবেন মর্মে জানিয়ে দেন। অবশেষে উল্লেখিত বিষয়টি দ্রুত সমাধানের দাবী জানিয়ে গত ২৩ ফেব্রুয়ারী-২০১৬ তারিখ চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদনে দায়ের করা হয়। কিন্তু গত ২ এপ্রিল-২০১৬ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
জমির মালিকদ্বয় হারুনুর রশিদ ও মামুনুর রশিদ এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ