• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

নারায়নগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ৩

বয়লারনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে আলীরাজ ওয়ার্কশপে বয়লার বিস্ফোরণে তিন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টায় ওই ওয়ার্কশপের বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

নিহত ও আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি। ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ