• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডিমলায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

indexনীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় পুলিশ অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিল ও গাজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে । সোমবার দুপুরে ডিমলা থানার এসআই তাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বাবুরহাট গ্রামের পুরান থানা এলাকার ভেদু মামুদের পুত্র হাসানুর রহমান (৩৫) কে আটক করে। পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাসিনুরের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। হাসানুরের বিরুদ্ধে ২০১৫ সালের ১২ মার্চ মামলা নং-৮ ও একই বছরের ১৭ আগষ্ট মামলা নং-১৩ দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ (১) (খ) ধারায় মামলা করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হলেও জামিনে এসে আবার ফেন্সিডিল বিক্রি করে আসছে। অপরদিকে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাজানহ ব্যবসায়ীকে আটক করেছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়ার গেটে গাজা বিক্রির সময় বাবুল ইসলামকে (৪৫) আটক করে। আটককৃত গাজা ব্যবসায়ী খালিশা চাপানি ইউনিয়নেডালিয়া গ্রামের মৃত ছমির উদ্দিনের পুত্র। পুলিশ জানায় গত বছরের ২৬ অক্টোবর রাতে বাবুল ইসলামকে। গাজাসহ আটক করে আদালতের মাধ্যমে জেলা কারাগাড়ে পাঠানো
হয়েছিল। ২মাস জেলে থাকার পর আদালত থেকে জামিনে এসে পুনরায় সে গাজা বিক্রি শুরু করে। ডিমলা থানার ওসি রহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করে ২ মাদক ব্যবসায়ীকে সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ