• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাঁশখালীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৩

সংঘর্ষচট্টগ্রাম : চট্টগ্রামে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে সৃষ্ট বিরোধে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে স্থানীয়দের বিদ্যুৎকেন্দ্রবিরোধী বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি ছুঁড়ছে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অন্তত ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে গ্রামবাসী আশঙ্কা করছেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রামবাসী পুলিশের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। এতে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছে।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) একেএম হাফিজ আক্তার জানান, গন্ডামারা এলাকায় এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে পক্ষে-বিপক্ষে বিরোধ চলে আসছিল। সোমবার বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি সমাবেশ আয়োজন করলে পুলিশ ১৪৪ ধারা জারি করে। বিকেল সোয়া ৪টার দিকে গ্রামবাসী ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যাপক সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।

স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ সমাবেশে বাধা দিয়ে এক পর্যায়ে পুলিশ গুলি ছুঁড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ