সিসি নিউজ: সৈয়দপুরের বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলম ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে সিসি নিউজকে তিনি একথা জানিয়েছেন।
তিনি বলেন, গত রোববার বিকেলে দিনাজপুর জেলা শহরে ব্যবসায়িক লেনদেন সম্পর্কিত কতিপয় ব্যাক্তির ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। সংঘবদ্ধ ওই দলটি সেখানে এক অনাকাঙ্খিত ঘটনার বেড়াজালে ফাঁসানোর জোর চেষ্টা করেছে। পরবর্তীতে বিষয়টি থানা পুলিশ থেকে আদালত পর্যন্ত গড়ায়। তিনি সিসি নিউজকে আরো জানান, আর এ অনাকাঙ্খিত ঘটনা পুজিঁ করে একটি মহল বিভিন্ন মিডিয়ায় অসত্য তথ্য দিয়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বস্তুত: মিডিয়ায় প্রকাশিত সংবাদগুলো আদৌ সত্য নহে।