• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |

আইনজীবী সমিতির নির্বাচনে প্যানেল পরিচিতি সভা

Picture _1মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১৪২৩ বাংলা সনের নির্বাচনের প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনার জন্য গঠিত প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মমতাজুর রহমান। নির্বাচন কমিশিনার এ্যাড. আনোয়ার কামাল’র ও মো. লতিফুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত প্যানেলের সভাপতি পদপ্রার্থী মো. আমিনুল হক পুতুল, সাধারণ সম্পাদক পদপ্রাথী মো. তাহেরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট মনোনিত প্যানেলের সভাপতি পদপ্রার্থী খতিবুদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক প্রার্থী মো. এমাম আলী ও স্বতন্ত্র সভাপতি প্রার্থী মো. ইউসুফ আলী-১। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য মো. দেলোয়ার হোসেন-২ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রী প্রফুল্ল কুমার রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু, সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ মিঞা, সাবেক সভাপতি মো. আব্দুল হালিম। নিজ নিজ প্যানেলের পক্ষে বক্তব্য রাখেন আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত (পুতুল-তাহেরুল)  মনোনিত প্যানেলের সভাপতি প্রার্থী মো. আমিনুল হক পুতুল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. তাহেরুল ইসলাম, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সমর্থিত (খতিব-এমাম) পরিষদ মনোনিত প্যানেলের সভাপতি পদপ্রার্থী খতিবুদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. এমাম আলী।
সভায় উভয় প্যানেলের সভাপতি প্রার্থী নিজ নিজ প্যানেলের প্রার্থীদৈর পরিচয় করিয়ে দেন। এছাড়া নিজ নিজ প্যানেলে পক্ষে তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন ও নির্বাচিত হলে আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়া আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
Picture-002দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ দু’টি প্যানেলে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দু’টি হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দল সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট মনোনিত প্যানেল এবং স্বতন্ত্র সভাপতি প্রার্থী হলেন মো. ইউসুফ আলী-১।
আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত (পুতুল-তাহের)  মনোনিত প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি মো. আমিনুল হক পুতুল, সহ-সভাপতি বর্তমান সহ-সভাপতি মো. নুরুল ইসলাম-৪ ও এএফএম মাহমুদুল ইসলাম সাবুু, সাধারণ সম্পাদক পদে মো. তাহেরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. খাদেমুল ইসলাম ও অপূর্ব রায়, কোষাধ্যক্ষ পদে মো. মজনু সরদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. কামরুজ্জামান শামস্ বুলবুল, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. রেয়াজুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা, নির্বাহী সদস্য পদে সৌরভ রায়, মনোয়ারা বেগম, পয়গাম আলী, মো. হেলাল হোসেন ও মো. চান মিয়া।
অপরদিকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সমর্থিত (খতিব-এমাম) পরিষদ মনোনিত প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি খতিবুদ্দিন আহম্মদ, সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি মো. মইনুল ইসলাম ও মো. আবু আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মো. এমাম আলী, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ারুল আজিম সরকার খোকন ও মো. রইস উদ্দীন, কোষাধ্যক্ষ পদে পরপর দুইবার নির্বাচিত সাবেক সদস্য আলহাজ্ব মো. রিয়াজুল ইসলাম শাহ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আনোয়ারুল হক সরকার মানিক, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে বর্তমান ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাইনুল আলম, পাঠাগার সম্পাদক পদে মো. মাহাফুজ আলী চৌধুরী, নির্বাহী সদস্য পদে একেএম মনজুর রশিদ রতন, মো. আজেদুর রহমান, মো. শাহিনুর রহমান শাহিন, মো. ওবায়দুল ইসলাম ও রিফাত আরা রিতু। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি মো. ইউসুফ আলী-১।
উল্লেখ্য আগামী ৮ এপ্রিল শুক্রবার নির্বাচন অনিুষ্ঠত হবে।  নির্বাচনে ৪৬৭ ভোটার ভোট প্রদান করবেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মো. মমতাজুর রহমান, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এ্যাডভোকেট মো. আনোয়ার কামাল ও এ্যাডভোকেট মো. লতিফুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ