• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |

খানসামায় মাদক ব্যবসায়ীর ৩ মাসের কারাদন্ড

habiburখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মদ বিক্রির দায়ে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, ৫ এপ্রিল মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টার সময় খানসামা উপজেলার সূবর্নখূলি গ্রামে মদ বিক্রি  করতে  আসে বীরগঞ্জ উপজেলার ধুনট গ্রামের এনতাজ উদ্দিনের পুত্র মো: হাবিবুর রহমান (২৮)। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার এএসআই নূর ইসলাম ঐ ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো: সাজেবুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন । এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এএসআই নূর ইসলাম জানায়, এগুলো আমাদের নিয়মিত অভিযান। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ