• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

ফুলবাড়ীতে হেরোইনসহ পুলিশের হাতে আটক ২

ফুলবাড়িফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৬০ হাজার টাকার ১০ গ্রাম হেরোইন সহ পুলিশের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

সূত্র মতে, দিনাজপুরের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী  বুধবার দুপুর ১ টায় গোপন সূত্রের সংবাদ পেয়ে থানার ওসি তদন্ত মোঃ আব্দুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতুন বন্দর দাদপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করে। এরা হলেন মোঃ শমসের আলীর পুত্র মোঃ বাদশা মিয়া (৩০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপাল পুর গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী মোঃ রাহেলা বেগম (৪৫)। আটককৃত হেরোইনের মূল্য ৬০ হাজার টাকা।

থানা সূত্রে জানা যায়, মোছাঃ রাহেলা বেগম, দীর্ঘদিন ধরে হেরোইন সহ বিভিন্ন মাদক সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে ফুলবাড়ী থানার পুলিশ বাদি হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯ এর ১ (ক) ধারায় মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং-৩, তারিখ- ০৫/০৪/২০১৬ ইং। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদ আলী জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে কারো সাথে আপোষ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ