• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিরিরবন্দরে আচরণবিধি লংঘন করে মনোনয়নপত্র জমা

দিনাজপুর 1চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দরে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য পুনট্রি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লংঘন করে মনোনয়নপত্র জমা দেয়ায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুর ২ টায় উপজেলার পুনট্রি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কামাল হোসেন নির্বাচনী আচরণ বিধি লংঘন করে বাস,ট্রাক,পিকআপ,টেম্পু,মাইক্রোবাসসহ ২ শতাধিক মোটর সাইকেল বহরে আনুমানিক ২ হাজার লোকজন নিয়ে মিছিল সহকারে এসে পুরাতন ভূমি অফিসে জড়ো হয়ে রিটার্নিং অফিসার ও সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেয়।প্রার্থী কামাল হোসেন জানান, বিশাল শো-ডাউন সহকারে মনোনয়ন জমা দিয়েছি। পুনট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন শাহ্ জানান, স্থানীয় লোকজন নিজে থেকে এসেছে। রিটার্নিং অফিসার ও সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শো-ডাউন মিছিল করায় নির্বাচনী আচরণবিধি লংঘিত হয়েছে। কাজের চাপ থাকায় বাইরে কি ঘটেছে তা জানতে পারিনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নির্বাচনী বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ