বিশেষ প্রতিনিধি: উপযুক্ত প্রমানাদি না থাকায় দিনাজপুর জেলায় ৪ হাজার ১’শ ৯৪ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৬’শ ১ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত রয়েছে।
দিনাজপুর সদরে ভাতা স্থগিত করে রাখা হয়েছে ১ হাজার ৪’শ ৫৬ জনের মধ্যে ৪]’শ ৯৫ জনের।অভিযোগ উঠেছে স্থগিতরা ভুয়া মুক্তিযোদ্ধা। কিন্তু কেউ কেউ বলছেন,কাগজপত্র হারিয়ে ফেলে বা খোয়া যাওয়ায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে কিছু প্রকৃত মৃক্তিযোদ্ধার পরিবার অনাহারে- অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন।
দিনাজপুন সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে প্রেরীত তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ৪ হাজার ১’শ ৯৪ জন। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধার সংখ্যা ১ হাজার ৪’শ ৫৬ জন। সরকার মুক্তিযোদ্ধাদের সন্মান করে ভাতা প্রদান করছেন। এই ভাতা প্রদান শুরুর পর থেকেই ভূয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ছে।ভুয়া সনদপত্র দিলেও প্রয়োজনীয় ৪টি গুরুত্বপূর্ণ প্রমানপত্র দিতে পারেনি এমন ৬’শ ১ জন মুক্তিযোদ্ধাদের ভাতা দীর্ঘদিন ধরে স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন সময় পর্যায়ক্রমে এসব ভূয়া মুক্তিযোদ্ধার তালিকা সমাজ সেবায় দাখিল হয়েছে। সমাজসেবা অধিদপ্তর যাচাই বাছাই করতে গিয়ে ৬’শ ১ জন মুক্তিযোদ্ধার ৪টি গুরুত্বপূর্ণ প্রমানপত্র পায়নি। ফলে তাদের ভাতা স্থগিত রাখা হয়েছে।ভাতা স্থগিত মুক্তিযোদ্ধারা অনেক টাকার বিনিময় সার্টিফিকেট পেলেও তাদের প্রমানপত্র দিতে পারছেনা। যারা সার্টিফিকেট দিয়েছিল তারাও এখন সটকে পড়েছে। এই ভূয়া মুক্তিযোদ্ধা নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলের দাবী জানিয়েছেন।
প্রকৃত মুক্তিযোদ্ধাদের বক্তব্য, আমরা হানাদার বাহিনীর সাথে জীবন বাজী রেখে যুদ্ধ করেছি,আর কেউ যুদ্ধ না করেই মুক্তিযোদ্ধা হয়েছে। এটা আমাদের জন্য চরম অপমান ও মর্যাদাহানীকর। আমরা এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিরও দাবী জানাচ্ছি। অনেক ভুয়া মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে ভাতা উত্তোলন করছে তাদের ভাতা ফেরত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবী জানাচ্ছি। প্রকৃত ও ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সমালোচনা তীব্রতর হচ্ছে। কেউ যুদ্ধ করে মুক্তিযোদ্ধা আর কেউ যুদ্ধ না করেই মুক্তিযোদ্ধা যা অত্যন্ত দুঃখজনক।
মুক্তিযোদ্ধাদের ভুয়ার কলংক থেকে মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে প্রকৃত মুক্তিযোদ্ধারা আরো বেশী পরিমান ভাতা পাবে।
দিনাজপুর সদর উপজেলায় ১ হাজার ৪’শ ৫৬ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৪ ’শ ৯৫ জনের ভাতা স্থগিতের অর্থ হচ্ছে তাদের মুক্তিযোদ্দার কোন বৈধ প্রমানপত্র নাই। অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধার একটি সনদপত্র পেয়েছে। সনদপত্র পেলেও এখনো বৈধতা পায়নি।
এসব মুক্তিযোদ্ধার সনদপত্রের ব্যবস্থা করেছেন ক্রমাগত মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বদানকীর প্রতিনিধিবৃন্দ। অনেকে মোটা অংকের অর্থ দিয়ে মুক্তিযোদ্ধার সনদপত্র পেলেও কোন সুযোগ-সুবিধা না পাওয়ায় তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তাদের দাবী যারা জাতীর মর্যাদাশীল মুক্তিযোদ্ধাদের হ য ব র ল অবস্থা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক। মুক্তিযোদ্ধাদের মাঝে আসল-নকল নিয়ে চলছে চরম ক্ষোভ। জাতির গর্ভ মুক্তিযোদ্ধাদের ভুয়া কলংক মুক্ত করতে দেশের সকল সচেতন মানুষের এগিয়ে আসা উচিত বলে তারা দাবী জানিয়েছে।
দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ষ্টিফেন মুর্মু’র সঙ্গে ভাতা স্থগিত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ভুয়া বলতে পারবো না, তবে মুক্তিযোদ্ধার প্রমান স্বরূপ ৪টি প্রমানপত্র জমা দিতে হবে তা দিতে না পারায় জেলায় ৬’শ ১ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করে রাখা হয়েছে।
তাদের প্রমানপত্র দাখিলের জন্য বার বার তাগিদ দিলেও তারা প্রমানপত্র দাখিল করতে পারেনি। সদর উপজেলায় ৪’শ ৯৫ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত রাখার সত্যতা স্বীকার করেন তিনি।
তবে কেউ কেউ বলছেন,কাগজপত্র হারিয়ে ফেলে বা খোয়া যাওয়ায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে কিছু প্রকৃত মৃক্তিযোদ্ধার পরিবার অনাহারে- অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। এসব প্রকৃত মুক্তিযোদ্ধারা এখন অসহায়ত্ব জীবন যাপন করছেন।