• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

পীরগঞ্জ থেকে ২ যুবকের লাশ উদ্ধার

লাশপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জের পৃথক পৃথক থেকে স্থান দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রংপুরের পীরগঞ্জে এক যুবকের বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, সকালে দিনাজপুরের ঘোড়াঘাট এবং পীরগঞ্জ সীমান্ত চতরা এলাকা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি।  লাশের কানে ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তার দুই পা ভাঙা ছিল। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।

অপর ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর পালিচড়া মাধবপুর ভেদপাড়া এলাকায়। কৃষ্ণ নামে ১৯ বছরের এক যুবকের লাশ পালিচড়া ছোটপুলের উত্তর পাশ থেকে উদ্ধার করা হয়। মৃতের পাশে বিষের (কীটনাশকের)  বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।

কোতোয়ালি থানার এসআই পলাশ জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। তাই পুলিশ বাদী হয়ে একটি ইউডি মামলা করেছে।

এলাকাবাসী জানান, প্রেমঘটিত ব্যাপারে কৃষ্ণ আত্মহত্যা করতে পারেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ