• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিনামূল্যে কথা বলতে পারবেন সরকারি চাকরিজীবীরা

সরকারপ্রযুক্তি ডেস্ক: ইন্টারনেট ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন ‘ইনফো-সরকার’-এর মাধ্যমে সরকারি কর্মকর্তারা একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সরকারি কর্মকর্তারা এই অ্যাপ ব্যবহার করে অডিও, ভিডিও, ইনস্ট্যান্ট মেসেজিংয়ের মাধ্যমে দেশে ও দেশের বাইরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শুধু যোগাযোগ নয়, অ্যাপটি দিয়ে একে অন্যের অবস্থান জানা, সরকারি নথি সংগ্রহ ও সংরক্ষণও করা যাবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে অ্যাপটি উন্নয়ন করেছে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। অ্যানড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোন থেকে ব্যবহার করা যাবে অ্যাপটি।
 বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে অ্যাপ ব্যবহার নিয়ে আইসিটি বিভাগ ও রিভ সিস্টেমসের মধ্যে একটি চুক্তি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ এর প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব সাইফুল ইসলাম, রিভ সিস্টেমসের সিইও আজমত ইকবাল, হেড অব গ্লোবাল সেলস রায়হান হোসেন এবং এজিএম আশহাদ উল্লাহ উজ্জল প্রমুখ।
রিভ সিস্টেমসের সিইও আজমত ইকবাল জানান, ইনফো-সরকার অ্যাপের সাহায্যে সর্বাধুনিক ব্রডকাস্টিং ব্যবস্থায় যেকোনো প্রজ্ঞাপন তাত্ক্ষণিক প্রচার করার সুযোগ রয়েছে। পাশাপাশি নিজ অধিদপ্তরের সব নথি সংগ্রহ ও সংরক্ষণের জন্য তা যুক্ত করা হয়েছে নথি ব্যবস্থাপনা কার্যক্রমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ