সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরের হাতিখানার এক দম্পতির ওপর হামলার ঘটনার মূল নায়ক দাদন খাঁনকে পুলিশ গ্রেফতার করেছে। আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে থানার সামনে থেকে পুলিশ তাকে আটক করে। আটক দাদন খাঁন সৈয়দপুর প্রাজাস্থ ওয়ান সেভিং এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর। তাঁর বাড়ি সৈয়দপুর শহরের হাতিখানায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য যে, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া মহল্লায় দাদন খাঁনের নেতৃত্বে অজ্ঞাত ৫/৭ জন লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও এক দম্পতিকে বেদম মারপিট করা হয়েছে।
থানায় অভিযোগ মতে, হামলার শিকার মিন্টু খানের বাড়িতে অবৈধভাবে অনুপ্রবেশ করে মিন্টু খান ও তাঁর স্ত্রী রীমার ওপর হামলা চালায়। তারা এলোপাথারী মারপিট করে। এমন কি ধারালো অস্ত্রের আঘাতে মিন্টুর ডান পায়ের হাঁটুর ক্ষত বিক্ষত হয়। এ সময় স্বামী মিন্টু খানকে বাঁচাতে তাঁর স্ত্রী রীমা এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর চড়াও চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয় এবং তলপেটে লাথি মেরে শ্লীলতাহানী ঘটনায়। এ সময় গৃহবধূ রীমার কোলে থাকা ১১ মাসের শিশু সন্তান রাকিব মায়ের কোল থেকে ছিঁটকে মাটিতে পড়ে গুরুত্ব আহত হয়।
ঘটনা বুঝতে মহল্লার লোকজন ছুঁটে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী ওই দম্পতি ও তাদের শিশু সন্তানকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই দম্পতি বিকালেই স্থানীয় থানায় মামলা দায়ের করেছে।