• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৌরভকে গুলি: এমপি লিটনের বিরুদ্ধে চার্জশিট

লিটনগাইবান্ধা: শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করার ঘটনায় হওয়া মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

রবিবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এর আগে একই আদালত এমপি লিটনের স্থায়ী জামিন মঞ্জুর করেন।

কোর্ট পরিদর্শক এনামুল হক বলেন, শিশু সৌরভকে গুলি করার মামলায় আজ সকালে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলার নথি গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছেন। এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৫ মে।

এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, রবিবার দুপুরে এমপি লিটনের স্থায়ী জামিনের আবেদন জানানো হয়। আদালত স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

এর আগে গত ৭ মার্চ একই আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালত রবিবার পর্যন্ত এমপির অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। জামিন আবেদনের সময় সাংসদ আদালতে উপস্থিত ছিলেন।

গত বছরের ২ অক্টোবর এমপির ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ ওঠে। পরদিন রাতে এমপিকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন শাহাদাতের বাবা সাজু মিয়া।

এরপর ওই বছরের ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকেিএমপিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৫ অক্টোবর তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে আনা হয়।

ওই দিন দুপুর ১২টায় তাকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৪ দিন কারাভোগের পর গত ৮ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ