• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |

ইউএনও থাকছেন না মুখ্য নির্বাহী কর্মকর্তা

সরকারী লোগোসিসি ডেস্ক: সংশোধন করা হচ্ছে উপজেলা পরিষদ আইন-২০১১। পরিষদকে কার্যকর ও শক্তিশালী করতে সংশোধনী আইনে বাড়ছে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা। পরিবর্তন আসছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অবস্থানে। সংশোধনী আইনে ইউএনও মুখ্য নির্বাহী কর্মকর্তা নন, সচিব হবেন। সাচিবিক দায়িত্ব পালন করবেন উপজেলা চেয়ারম্যানদের পরামর্শ নিয়ে। উপজেলা পরিষদে ন্যস্ত উপজেলা কর্মকর্তার দপ্তরসহ সব সরকারি দপ্তরের উন্নয়নমূলক কাজের মুখ্য সিদ্ধান্ত নেবেন উপজেলা চেয়ারম্যান। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সহায়তা করবেন ইউএনও। উন্নয়নমূলক কমিটি বা কমিটিগুলোর সভাপতিও হবেন উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান। ইউএনও এ ধরনের কমিটির সভাপতি হতে পারবেন না। সংসদ সদস্য আর পরামর্শক হিসেবে থাকছেন না পরিষদে। থাকলেও তাদের পরামর্শের ক্ষেত্র সুনির্দিষ্ট করা হবে। এরই মধ্যে সংশোধনী আইনটি পর্যালোচনা করছে স্থানীয় সরকার বিভাগ। শিগগিরই এর খসড়া চূড়ান্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ