• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ভারতীয় ঋণে কেনা হবে ১১০০ বাস ও ট্রাক

কাদেরসিসি নিউজ: ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য ৬০০ বাস, ৫০০ ট্রাক এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই এসব কেনার প্রক্রিয়া শুরু করা হবে।
সোমবার বিআরটিসির সদর দপ্তরে আয়োজিত এক সভায় এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিসির ডিপোগুলোতে অনিয়ম-দুর্নীতি বন্ধ হলে রাষ্ট্রনিয়ন্ত্রিত এ সেবাপ্রতিষ্ঠানটি লাভের ধারায় ফিরে যাবে এবং জনপ্রত্যাশা পূরণে সফল হবে। সভায় মন্ত্রী একজন ডিপো ব্যবস্থাপকের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ তদন্তে চেয়ারম্যানকে নির্দেশ দেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিআরটিসির বহরে এক হাজার ৫০টি বাস চলছে। যেসব বাস মেরামত করে বহরে যুক্ত করার সুযোগ আছে সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
সভায় সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিআরটিসিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সেবার মান বাড়াতে হবে।’ মহিলা বাস সার্ভিস সম্প্রসারণের পাশাপাশি মহিলাদের আসন সংখ্যাসহ তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেন মন্ত্রী।
এ সময় বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমানসহ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিপো ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ