• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |

প্রতিবন্ধী সন্তান জন্ম হওয়ার ….

picআফজাল হোসেন, ফুলবাড়ী : প্রতিবন্ধী সন্তান জন্ম নেওয়ার কারণে ৩ সন্তানের জননী স্ত্রী জেয়াসমিনকে লম্পট স্বামী তোফাজ্জল হোসেন শারীরিক নির্যাতন করে বাড়ী থেকে বের করে দিয়েছে। জেসমিন আরা এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দিনাজপুর কোটে মামলা দায়ের করে। বর্তমানে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে জেসমিন বিচারের আশায় মানবাধিকার সংস্থাগুলোর দরজায় দরজায় ঘুরছে।
মামলা সূত্রে জানা গেছে বিরল উপজেলার ২নং ফরাক্কাবদ ইউনিয়নের রেজাইকুড়া গ্রামে গরীব কৃষক মোঃ শমসের আলীর কন্যা জেসমিন আরার সাথে একই উপজেলার ৯নং ইউনিয়ন (মঙ্গলবার) এর মোহনপুর বিলপাড়া গ্রামের মৃত এমাজ উদ্দিনের পুত্র মোঃ তোফাজ্জল হোসেন এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের কারণে স্বামী তোফাজ্জল জেসমিন আরাকে শারীরিক ও মানিসিক নির্যাতন করে আসছিল। তৃতীয় সন্তান প্রতিবন্ধী জন্ম হওয়ার সুযোগ নিয়ে পাষন্ড স্বামী তোফাজ্জল হোসেন জেসমিন আরাকে মারধর করে বাড়ী থেকে বের করে দেয়। এ ব্যাপারে জেসমিন আরা নিজে বাদী হয়ে স্বামী তোফাজ্জল হোসেনসহ ৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল দিনাজপুর কোটে মামলা দায়ের করে, যাহার নং-৭০৫/১৪। মামলা করাতে স্বামী তোফাজ্জল হোসেন প্রতিনিয়ত জেয়াসমিন আরাকে হুমকি ধামকি প্রদান করে আসছে। গত ২ বছর ধরে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে জেয়াসমিন আরা বিচারের আশায় মানবাধিকার সংস্থাগুলোর দরজায় দরজায় ঘুরছে। তার দাবী স্বামী এবং সন্তানদের সাথে সুখের সংসার করতে চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ