• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

বৈশাখ তুমি

বৈশাখ।। মোঃ আব্দুর রশিদ ।।

বৈশাখ তুমি!
স্বাধীনতার দৃপ্ত পতাকার ভালবাসার শপথ
হাজার বছরের বীর বাঙ্গালীর প্রাচীন মেঠোপথ

বৈশাখ তুমি!
আমের মুকুরের মত প্রথম প্রেমের গন্ধ
কানামাছি ভোঁ-ভোঁ খেলা
হা-ডু-ডু, দাড়িয়াবান্ধা আর-
মার্বেল খেলার সাথীদের পায়ের ছন্দ।

বৈশাখ তুমি!
রুদ্র বীরাঙ্গনা মায়ের এলোমেলো চুল
আকাশ-পাতাল সপ্ত আসমান ভেদিয়া
তাথিয়া-তাথিয়া মাথিয়া বেড়াও তুমি
সাগর-মহাসাগর, ভুতল।

বৈশাখ তুমি!
নজরুলের বিদ্রোহী কবিতার পংক্তি
অমর্ত্য সেনের মাক্রো অর্থনীতি
শামসুর রাহমানের কবিতার শিরোনাম
“স্বাধীনতা তুমি”
তুমি অজেয়, তুমি মহাশক্তি।

বৈশাখ তুমি!
কবি কাহৃপার চর্যাপদের হীরকখন্ড
মাইকেলের সনেট, বিদ্যা সাগরের গদ্যরীতি
রবি ঠাকুরের গীতাঞ্জলী,
সাবিনা ইয়াসমিন, রুনা লায়লার মোহিত গান
আব্বাস উদ্দিনের ‘ও কি গাড়িয়াল ভাই’য়ের ডান হাতের দন্ড।

বৈশাখ তুমি!
জসীম উদ্দিনের সোজন বাদিয়ার ঘাট
বঙ্গবন্ধুর সোনার বাংলার কৃষকের ফসলের মাঠ।

বৈশাখ তুমি!
রফিকের রক্তে ভেজানো টি-শার্ট
নূর মোহাম্মদের আত্মদান
তারামন বিবির সর্বস্ব খোয়ানো শরীর
তুমি আমার স্বাধীনতার হীরস্ময় পতাকা
লাল সবুজের মাঝে রক্তাক্ত আর্ট।

বৈশাখ তুমি!
পদ্মা, যমুনা, তিস্তা, মেঘনাকে করেছ বহমান
দানিয়েছ এ বাংলায় ফুল, ফল আর পাখিদের গান
দু’চোঁখে দিয়েছ স্বপ্ন কবিতা
হে বৈশাখ! তোমাকে জানাই স্বাগতম।
কবি/লেখক: অফিসার ইনচার্জ, রাজারহাট থানা, কুড়িগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ