সিসি নিউজ: ইউনিয়ন পরিষদ নির্বাচনের মোটর যান ব্যবহারের আচরন বিধি ভঙ্গ করায় নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়নের জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী রফিজুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার(১৩ এপ্রিল) রাতে এই জরিমানা করেন ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম।
অভিযোগে জানা যায় বুধবার (১৩ এপ্রিল) বিকালে জাতীয় পাটির প্রচারনার অংশে ওই চেয়ারম্যান প্রার্থী ইউপি নির্বাচনের আচরন বিধি ভঙ্গ করে মোটরসাইকেল শোভাযাত্রা সহ পথসভার প্রধান অতিথি জেলা জাতীয় পাটির সভাপতি সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীকে পথসভাস্থলে নিয়ে আসে।
ফলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাতীয় পাটির ইউপি চেয়ারম্যান প্রার্থীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০১৬-র’ ১৩ এর ক ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের উক্ত জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে জাতীয় পাটির চেয়ারম্যানকে সরকারি কোষাগারে প্রদান করতে হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা।