• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন |

খানসামায় আ’লীগ নেতার মুখে মুজিবনগর সরকারের অপব্যাখা!

13001229_1276330305715866_8329528264695770648_nবিশেষ প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ সভাকক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত দিবসটি ১৭ এপ্রিলের পরিবর্তে ১৮ এপ্রিল সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি, আংগারপাড়া ফ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আতোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, মুজিবনগর কমিটির মাধ্যমে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। উপস্থিত সকলেই আ’লীগ নেতা ও শিক্ষকের মুখে এমন বক্তব্য শুনে হতবাগ হয়ে যান। এই কটুক্তিমূলক অপব্যাখার তীব্র প্রতিবাদ করেন খানসামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকলেছার রহমান। তিনি বলেন মুজিবনগর কমিটি নয়, এটি ঐতিহাসিক মুজিবনগর সরকার। আতোয়ার হোসেন সরকারি শিক্ষক হয়ে ইতিহাস বিকৃতির ধৃষ্টতা দেখিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে ওই সভায় উপস্থিত খানসামা উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সিসি নিউজ’র কাছে আ’লীগ নেতা ও শিক্ষক আতোয়ার রহমান ‘মুজিবনগর সরকারকে- মুজিবনগর কমিটি’ উল্লেখ্য করার কথা স্বীকার করেন। এক প্রশ্নের জবাবে তিনি সিসি নিউজকে জানান, ব্যানারে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালনের তারিখ উল্লেখ থাকলেও মূলত তা ১৮ এপ্রিল পালন করা হয়েছে। তবে এর সঠিক কারণ তিনি জানেন না।

কথা হয় আ’লীগের সহ-সভাপতি আতোয়ার রহমানের সাথে। তিনি সিসি নিউজকে জানান, মানুষ মাত্রই ভূল। আমার দীর্ঘ ৮ মিনিটের বক্তব্যে নিজের অজান্তে মুজিবনগর সরকারের স্থলে মুজিবনগর কমিটি উল্লেখ্য হতে পারে আর এজন্য আমি দু:খিত ও ক্ষমা প্রার্থী। তিনি সিসি নিউজকে বলেন, মন্ত্রী মহোদয়ের কাছে আমি আস্থাভাজন হওয়ায় উপজেলা আ’লগের একজন সহ-সভাপতি ঈর্ষাম্বিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। তিনিই তিলকে তাল বানানোর চেষ্টা করছেন। মনের অজান্তে এমন ভাষাগত ত্রুটি অনেক বড় বড় ব্যক্তিদের মাঝেও হয়। তবে সেই ভূলটি ইচ্ছা করে করা নাকি অনিচ্ছায়- তা জানার বিষয়।

১৭ এপ্রিলের পরিবর্তে ১৮ এপ্রিল মুজিবনগর দিবস পালনের বিষয়টি জানার জন্য খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমানের সাথে মঙ্গলবার সকাল সোয়া ৯টায় মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় মন্তব্য জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ