মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌরসভার পরপর দুইবারের নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত (রংপুর বিভাগীয় কমিটির দায়িত্ব প্রাপ্ত) হওয়ায় দিনাজপুর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সৈয়দ জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকেও ধন্যবাদ ও স্বাগত জানান।
সোমবার রাতে ও মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীরা সৈয়দ জাহাঙ্গীর আলমকে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন। তাকে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মকশেদ আলী মঙ্গলিয়া। এছাড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুুরী খোকার নেতৃত্বে পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল নেতা মো. আমিনুল ইসলাম মুন্না ও যুবনেতা মাহফুজ
আহমেদ’র নেতৃত্বে যুবদল নেতৃবৃন্দ, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা নুর আলম হক খোকন’র নেতৃত্বে ছাত্রদল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর পৌর কমিটির আহবায়ক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পৌর বিএনপির সহ-সভাপতি মো. সিরাজ আলী সরকার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. নুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মজনু, ওয়ার্ড বিএনপির নেতা শরিফ জাকির হোসেন হিরা, মো. জাহিদ আলী, মোহাম্মদ আলী, মাহবুব হাসান হিরা, আব্দুল মালেক, মো. দুলাল, মজিব, বাপ্পি, মমিনুর রশিদ, ইমান, যুবদল নেতা আব্দুস সামাদ, মজিবুর রহমান, বিপ্লব, আলী আকবর, সিদ্দারাতুল ইসলাম বাবু, সেলিম, বেলাল, মাসুদ, সাইদুর রহমান, সাজ্জাদুর রহমান এটম, আব্দুল মান্নান, এজাজ, দুলাল, আব্দুল কাদের, লিটন, ছাত্রদল নেতা রাসেল আলী চৌধুরী লিমন, সাঈদ, শামিম, সায়েম, আসাদ, মানিকসহ বিএনপির অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দ জাহাঙ্গীর আলম ১৯৬৭ সালের ২৪ ফেব্রুয়ারি দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় পুলিশ কর্মকর্তা সৈয়দ শামসুল আলম ও সৈয়দা রেজিয়া বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা শুরু বালুবাড়ীস্থ নির্মল শিশু বিদ্যালয়ে। এখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত
পড়ে দিনাজপুর জিলা স্কুল থেকে এসএসসি পাস করার পর দিনাজপুর সরকারি কলেজে শিক্ষা জীবন শেষ করেন তিনি। ১৯৭৫ সালে ৭ নভেম্বর থেকে ছাত্র রাজনীতি দিয়ে শুরু হয় রাজনৈতিকভাবে পথচলা। দিনাজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা হিসেবেও তাকে জানেন বর্তমান ছাত্রদলের নেতারা। সৈয়দ জাহাঙ্গীর আলম বিপুল ভোটের ব্যবধানে পরপর দুইবার দিনাজপুর পৌর মেয়র নির্বাচিত হন। বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।