• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |

ইকুয়েডরে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

মাহমুদসিসি নিউজ: ইকুয়েডরে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। সোমবার ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী চার্লস ফ্ল্যানাগানের কাছে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার দেশের মধ্যাঞ্চলীয় উপকুলে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে মর্মান্তিক প্রাণহানি এবং কয়েকশ’ লোক আহত খবর শুনে আমি খুবই শোকাহত হয়েছি।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন তিনি।
এই কঠিন সময়ে ইকুয়েডরের বন্ধুপ্রতীম জনগণ এবং আপনার সরকারের পাশে রয়েছি বলে জানান মন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, সম্ভাব্য স্বল্পতম সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বাভাবিক জীবন যাপনে ফিরে যেতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ