• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

১ মে থেকে অনিবন্ধিত সিম পুরোপুরি বন্ধ

তারানাসিসি নিউজ: নির্ধারিত সময়ের মধ্যে যারা মোবাইলের সিম নিবন্ধন করবে না তাদের সিম ১ মে থেকে পর্যায়ক্রমে ডিঅ্যাকটিভ ও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে নিজ কক্ষে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রিরেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেছেন, আগামী ৩০ এপ্রিল সিম নিবন্ধনের শেষ সময়। পূর্ব নির্ধারিত এ সময়ের মধ্যে সিম নিবন্ধন করতে হবে।

তিনি আরো বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি, ৩০ এপ্রিল বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। যারা এখনো পুনঃনিবন্ধন করেননি, তারা যেন এই সময়ের মধ্যে সিম নিবন্ধন শেষ করেন। সারা দেশে মোবাইল অপারেটরগুলোর কাস্টমার কেয়ার, সরকারি ডাক বিভাগ, স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে সিম নিবন্ধন কার্যক্রম চলছে। সেখান থেকে গ্রাহকরা এই সেবা নিতে পারবেন।’

প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত সিম নিবন্ধন হয়েছে ৬ কোটি ৩৫ লাখ। আশা করছি ৩০ এপ্রিলের মধ্যে নিবন্ধিত সিমের সংখ্যা ১৩ কোটিতে পৌঁছাবে।

প্রতিদিন ১ লাখ বায়োমেট্রিক ডিভাইস সিম নিবন্ধনে ব্যবহার হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ