• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

দিনাজপুরে পূর্ণভবা নদীতে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু

ফাইল ফটো

ফাইল ফটো

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর আনুমানিক ১টায় পূর্ণভবা নদীর বাঙ্গিবেচা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো দিনাজপুর শহরের ঘাষিপাড়া মহল্লার শাহাবুদ্দিন’র ছেলে রাজ (১৬), একই এলাকার ইকবাল হোসেন’র ছেলে নাদিম ওরফে কালু (১৬) ও আফসার আলীর ছেলে এসএম সিরাজ উদ্দিন (১৬)।
স্থানীয় এলাকাবাসি ও নিহতের স্বজনরা জানায়, তিন কিশোর মঙ্গলবার দুপুর ১টার দিকে পূর্ণভবা নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধারে ব্যর্থ হয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টায় ৩ কিশোরের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, এই তিন কিশোর বাঙ্গিবেচা ঘাট এলাকায় এসে তাদের ৩টি সাইকেল একটি গাছের সংগে বেঁধে রেখে নদীতে গোসল করতে নামে। এরপর তারা উঠে না আসায় এলাকাবাসি পানিতে খোজাখুজি করতে নামে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম জানান, বেলা ১টার দিকে ৩ কিশোর নদীতে ডুবে যায়। বেলা ১ টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে জানায়। পরে রংপুর থেকে ৪ সদস্যের ডুবুরী দল সাড়ে ৩টায় ঘটনাস্থলে পৌঁছে ৪টার দিকে ৩ কিশোরের লাশ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ