• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :

ইরাকে আরো ২শ` সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

us-solderআন্তর্জাতিক ডেস্ক : ইরাকে আরো ২শ` ১৭ সেনা এবং অ্যাপাচি হেলিকপ্টার মোতায়েনের বিষয়ে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ওই বিশেষ বাহিনী প্রথমবারের মত ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেবে। সোমবার মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডনের।

উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ মসুল শহর আইএসের দখল থেকে মুক্ত করতে ইরাকি বাহিনীকে সহায়তা করবে মার্কিন সেনারা।

গত জুনে ওবামা প্রশাসন ঘোষণা করেছিল রামাদি শহর পুনর্দখল করতে ইরাকি বাহিনীকে সহায়তা করতে কয়েকশ` সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। ওই অতিরিক্ত সেনাদের অধিকাংশই বিশেষ সেনা বাহিনীর সদস্য।

ইরাকে এখন মোট সেনার সংখ্যা ৩ হাজার ৮শ ৭০। ২শ` ১৭ সেনা মোতায়েনের ফলে এই সংখ্যা দাঁড়াবে ৪ হাজার ৮৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ