• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |

চিলমারীর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান

Picture Chilmari- 20.04.2016-1চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৬ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের চিলমারী প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মজনুর রহমান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এ, এস, এম নজরুল ইসলাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চিলমারী প্রেসক্লাবের উপদেষ্টা সভাপতি নাজমুল হুদা পারভেজ, চিলমারী প্রেস ক্লাব সাধারন সম্পাদক শ্যামল কুমার বর্ম্মন, সদস্য আবু জেয়াদ আজাদ বিপ্লব ও প্রেস ক্লাব চিলমারী সভাপতি গোলাম মাহবুব, ওলামালীগের সভাপতি এ, এস, এম আইয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, নয়ারহাট ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফা, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ গয়ছল হক মন্ডল ও অষ্ঠমীরচর ইউপি চেয়ারম্যান মোঃ আবু তালেবকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ