বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর চাঁদপুর ফাযিল মাদ্রাসায় দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক ও পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুলকে বুধবার (২০ এপ্রিল) সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
বিরামপুর চাঁদপুর ফাযিল মাদ্্রাসা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি অ্যাড. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন, সংবর্ধিত এমপি শিবলী সাদিক, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুস সালাম আমান, ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মাদ্রাসার সহ-সভাপতি গিয়াস উদ্দিন ম-ল, পৌর আওয়ামীলীগ সম্পাদক সাইফুল ইসলাম, দেবীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক শফিরুল ইসলাম, কাউন্সিলর আঙ্গুরা বেগম, জোবাইদুল ইসলাম জুয়েল প্রমূখ। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিরামপুরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন
দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বুধবার (২০ এপ্রিল) বিরামপুরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। এসব কাজের মধ্যে অন্যতম হলো এলজিইডির তত্বাবধানে কুচিয়ামোড় থেকে খানপুর পাকা রাস্তা, খানপুর থেকে রতনপুর পাকা রাস্তা, ভেলারপাড় পাকা রাস্তার উপর নির্মিত ব্রীজ, জগদিশপুর থেকে গঙ্গাপুর রাস্তা পাকা করণের কাজ এবং পৌরসভার অর্থায়নে শালবাগান থেকে চুরকুই পাকা রাস্তা। এসময় তার সাথে অংশ নেন, পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, পৌর কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।