• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সবচেয়ে বেশি গুরুত্ব শিক্ষায়: প্রধানমন্ত্রী

4212ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষাকে গুরত্ব দিয়ে সার্বজনীন করা হচ্ছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের তৃতীয় সভায় একথা বলেন তিনি।

সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে জানান।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গঠনে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে তার নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে শিক্ষার হার ২০ শতাংশ বেড়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার হার আবার কমে যায়।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে বর্তমানে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বৃত্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষায়ও বৃত্তি দেওয়া হচ্ছে। নারী শিক্ষার বিস্তারেও উৎসাহ দেওয়া হচ্ছে।

দরিদ্র ও মেধাবীদের শিক্ষা সহায়তা দেওয়ার লক্ষ্যে এক হাজার কোটি টাকা সিড মানি দিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়েছে।

শিক্ষা সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

কারিগরি ও ভোকেশনাল শিক্ষার গুরুত্ব তুলে ধরে এক্ষেত্রে তার সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ