• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

হরতালে সমর্থনে চারণ সাংস্কৃতিক কেন্দ্র

হরতালসিসি নিউজ : সোহাগী জাহান তনুসহ সারাদেশে নারী ও শিশু হত্যার বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকা আগামী ২৫ এপ্রিলের হরতালে সংহতি ও সমর্থন জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

বুধবার চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য সোমা এক বিবৃতিতে এ হরতালে সংহতি ও সমর্থনের কথা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আজ সারাদেশে নারীর অবমাননা, লাঞ্ছনা, ধর্ষণের ঘটনা নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা কি কোনো সভ্য সমাজের চিত্র? আবার বিচারহীনতার সংস্কৃতি সমাজের গভীরে প্রোথিত হচ্ছে। ঘরে-বাইরে-কর্মস্থলে-শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বত্র নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্র।’

তিনি আরো বলেন, ‘সমাজে নারীর প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গী গড়ে তোলার কোনো আয়োজন নেই। উপরন্তু নাটক-সিনেমা-বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করে পৃষ্ঠপোষকতা করছে রাষ্ট্র। চারণ সাংস্কৃতিক কেন্দ্র উন্নত রুচি-সংস্কৃতি বিকাশে ধারাবাহিকভাবে কাজ করছে। তাই তনুসহ সারাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে ছাত্রসমাজের চলমান আন্দোলনে ন্যায়সঙ্গতভাবেই চারণ সাংস্কৃতিক কেন্দ্র পাশে আছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ