• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তৃতীয় দফায় ইউপি নির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

ইউপি নির্বাচনসিসি নিউজ: ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপে শনিবার ৬২০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য প্রর্থীদের প্রচার-প্রচারণার শেষ হচ্ছে আজ (বৃহ্স্পতিবার) মধ্যরাতে থেকে। আর সকাল থেকে মাঠে নামছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এছাড়া নির্বাচনী আচরণবিধি লংঘনকারীদের তাৎক্ষণিক সাজা দিতে মাঠে থাকবেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির কর্মকর্তারা জানান, ভোটগ্রহণের পরদিন রোববার পর্যন্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় থাকবেন। এ নির্বাচনে সহিংসতা ও অনিয়ম কমিয়ে আনতে আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

আইন অনুযায়ী কোনো নির্বাচনী এলাকার ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়। এ সময় কোনো ধরনের প্রচারণা, মিছিল, মিটিং করার উপর নিষেধাজ্ঞা রয়েছে।

ইসি সূত্র জানায়, ভোটগ্রহণের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোনো মিছিল বা শোভাযাত্রায় যোগ দিতে পারবে না। একই সঙ্গে কোনো আক্রমণাত্মক কাজ বা বিশৃংখলামূলক আচরণ করতে পারবেন না। এমনকি ভোটার বা নির্বাচনী কাজে নিয়োজিত বা দায়িত্ব পালনরত কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখাতে পারবেন না।

মোটরসাইকেলসহ যান চলাচল নিষিদ্ধ : নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের পূর্ববর্তী দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ