রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আকতার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী জি.কে.এম আনোয়ারুল আলম, কৃষি অফিসার ষষ্টি চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা অফিসার আকতারি পারভিন, ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশী লায়লা ফেরদৌসী বিথী, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সমাজ সেবা অফিসার মো. ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ। এর আগে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ রাজারহাট শিশু পার্কের সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন এবং সদর ইউনিয়ন পরিষদ, চাকিরপশার ইউনিয়ন পরিষদ, রাজারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, দেউলার বিল পাকা রাস্তার কাজ পরিদর্শন করেন।