• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৭১ সদস্য বিশিষ্ট তৃণমূল বিএনপির কমিটি ঘোষণা

Trinomulঢাকা: ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রিয় কমিটি ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

জানা গেছে, তৃণমূল বিএনপিতে ব্যারিস্টার নাজমূল হুদাকে চেয়ারম্যান করা হয়েছে।

এর আগে গত নভেম্বরে তৃণমূল বিএনপি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন সাবেক মন্ত্রী নাজমুল হুদা। তিনি জানান, পল্টনের মেহেরবা প্লাজায় হবে দলের কার্যালয়। এছাড়া প্রতীক হিসেবে ‘ধানের ছড়া’ চাইবেন।

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েছিলেন নাজমুল হুদা। এই হিসেবে ‘তৃণমূল বিএনপি’ তার ‘তৈরি’ চতুর্থ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ