• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিলমারীতে ৩দিন ব্যাপী ভাওয়াইয়া উৎসব

চিলমারী বন্দরচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে শিল্পী আব্বাস উদ্দীন পাঠাগারের উদ্যোগে চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে ৩দিন ব্যাপী ভাওয়াইয়া উৎসব। উপজেলার রমনা বাজার এলাকায় প্রতিষ্ঠিত পাঠাগারের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত ভাওয়াইয়া উৎসবে প্রধান অতিথি হিসেবে ১ম দিন শিল্পী আব্বাস উদ্দিন আহম্মেদের পুত্র মুস্তাফা জামান আব্বাসী, ২য় দিনে আব্বাস উদ্দীনের দৌহিত্র ড. নাশিদ কামাল ও ৩য় দিন বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠীর সহ-সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য উপস্থিত থাকবেন। এছাড়াও ধারাবাহিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক রাষ্ট্রদূত আশরাফ-উদ-দৌলা তাজ, বিশিষ্ট ভাওয়াইয়া গবেষক জেসমিন বুলি, কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, কলামিষ্ট ও বেরোবি সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, কবি ও শিশু সাহিত্যিক রহীম শাহ্, কবি ও সাহিত্যিক লিলি হক, খ্যাতিমান সঙ্গীত পরিচালক নজরুল ইসলাম, গ্রাম পাঠাগার আন্দোলনের সংগঠক আব্দুস সাত্তার খান, রমনা ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী, চিলমারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম আশেক আকা, প্রধান শিক্ষক আশিক ইকবাল লেলিন, আপন উদ্যোগ সংস্থার পরিচালক সোহরাব হোসেন প্রমূখ। অনুষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও প্রতিদিন শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, গণিত ও রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য উৎসব মেলায় কবি সাহিত্যিক সাংবাদিক এম উমর ফারুকের লেখা বইও পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ