দিনাজপুর/খানসামা প্রতিনিধি : শনিবার (২৩ এপ্রিল) তৃতীয় দফায় অনুষ্ঠিত দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৫টিতে আওয়ামী লীগের ও ১টিতে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন।
আলোকঝাড়ী ইউনিয়ন: বিএনপির প্রার্থী আ স ম আতাউর রহমান বাচ্চু ৬ হাজার ৯৭২ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী মো. খলিলুর রহমান পেয়েছেন ৬ হাজার ৬০৩ ভোট।
ভেঁড়ভেড়ী ইউনিয়ন: আওয়ামী লীগের প্রার্থী মো. হাফিজুল হক সরকার হাফিজ ৫ হাজার ৭০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের বর্তমান চেয়ারম্যান ক্বারী মো. আব্দুল হক সিরাজী পেয়েছেন ৫ হাজার ১৫০ ভোট।
আঙ্গারপাড়া ইউনিয়ন: আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্ ৮ হাজার ৫৭০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল জব্বার শাহ্ পেয়েছেন ৬ হাজার ৩৬৭ ভোট।
খামারপাড়া ইউপি: আওয়ামী লীগের প্রার্থী মো. সাজেদুল হক সাজু ৪ হাজার ১১৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৩ হাজার ৬৪৬ ভোট।
ভাবকী ইউনিয়ন: আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ৮ হাজার ২৭৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. রবিউল ইসলাম তুহিন পেয়েছেন ৭ হাজার ১৯৮ ভোট।
গোয়ালডিহি ইউনিয়ন: আওয়ামী লীগের প্রার্থী মো. আইনুল হক শাহ্ ৮ হাজার ৮৫৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সাখওয়াত হোসেন লিটন পেয়েছেন ৬ হাজার ৪১৭ ভোট।