• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেট্রোল ৮৬, অকটেন ৮৯ টাকা

পেট্রল পাম্পসিসি নিউজ: বিশ্ব বাজারে তেলের দাম কমার এক বছরেরও বেশি সময় পর অবশেষে জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন দর অনুযায়ী অকটেন ও পেট্রোল বিক্রি হবে প্রতি লিটার যথাক্রমে ৮৯ টাকা ও ৮৬ টাকায়; যার বর্তমান মূল্য ৯৯ টাকা ও ৯৬ টাকা।
অর্থাৎ পেট্রোল-অকটেনের দাম লিটার প্রতি কমেছে ১০ টাকা। ডিজেল-কেরোসিনের দাম তিন টাকা করে কমিয়েছে সরকার। বর্তমানে ডিজেল ও কেরোসিন ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। রোববার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাত ১২টার পর থেকেই নতুন এই দর কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল প্রতি ব্যারেলের দাম উঠেছিল ১২২ ডলার। এরপর ২০১৩ সালের ৪ জানুয়ারি বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। ওই সময় পেট্রোল-অকটেন লিটার প্রতি ৫ টাকা ও ডিজেল কেরোসিনের দাম ৭ টাকা করে বাড়ায় সরকার।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে কমতে ৪০ ডলারে নেমে এসেছে আরো আগেই। তাই নানা মহল থেকেই দাবি ওঠে তেলের দাম কমানোর। তবে সরকার বিষয়টি মানছিল না। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান পুষিয়ে নিতেই সরকার দাম সম্বনয় করছিল না বলে বলা হচ্ছিল।
এরআগে দেশের বাজারে ফার্নেস অয়েলের দাম কমায় সরকার। ৩১ মার্চ এই তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তার আগে ২৮ মার্চ মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি তেলের দাম কমানো সিদ্ধান্ত নেয় সরকার।
ফার্নেস অয়েলের হ্রাসকৃত মূল্য কার্যকর হওয়ার তিনদিনের মধ্যে খবর আসে পেট্রোল-ডিজেলের দামও কমছে। তবে তখন জানা যাচ্ছিল, এর জন্য ছয় মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ