• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |

কাশিমপুরে কারারক্ষীকে গুলি করে হত্যা

হত্যাগাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারাগারের সাবেক কারারক্ষী রস্তুম আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বেলা সাড়ে ১১টায় কারাগার এলাকায় নুর ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ওষুধ কিনে কারাগারের দিকে ফিরছিলেন রুস্তম আলী। এ সময় দুই মোটরসাইকেলে আসা ৪ জন দুর্বৃত্ত করারক্ষীকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়লে সে গুরুতর আহত হন। স্থানীয়রা রুস্তুম আলীকে উদ্ধার করে গাজীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে এক জন দুর্বৃত্ত ধরা পরে। কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার মোহম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার কারণ জানা যাবে।
নিহত রুস্তম আলী অবসর পূর্ব ছুটিতে ছিলেন বলেও জানিয়েছেন ডেপুটি জেলার মোহম্মদ মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ