• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

খুনীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বার্নিকাট

140844_1ঢাকা: যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার কঠোর নিন্দা জানিয়ে খুনীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।

সোমবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, জুলহাস মান্নান ও এক তরুণ বাংলাদেশির নৃশংস হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। এই কাণ্ডজ্ঞানহীন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, জুলহাস মান্নান শুধু সহকর্মী ছিলেন না, ছিলেন সকলের প্রিয়তম বন্ধু।  তার সঙ্গে কাজ করতে পারা সহকর্মীদের জন্য গর্বের বিষয়।

তিনি হত্যাকারীদের খুঁজে বের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সরকারের প্রতি আহ্বান জানান।

রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে দু’জনকে হত্যা করেছে উগ্রপন্থিরা। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ছয়তলা বাড়ির দোতলায় এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন জুলহাস মাল্পুান (৩৫) ও তার বন্ধু মাহবুব তনয় (৩০)।

জুলহাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির আপন খালাতো ভাই। তিনি ইউএস এইডের প্রকল্প সমন্বয় বিভাগে কর্মরত। মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল সহকারীও ছিলেন তিনি। হিজড়া ও সমকামীদের অধিকার আদায়ের মুখপত্র ‘রূপবান’ নামে এক সাময়িকীর সম্পাদক জুলহাস। এ ঘটনায় ওই বাড়ির নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লা আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ